বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্টিত

By মেহেরপুর নিউজ

December 08, 2024

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর সদর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্টিত হয়েছে।

শনিবার সকাল ১০ থেকে বিকাল ৩টা পর্যন্ত মেহেরপুর ছহিউদ্দিন ডিগ্রী কলেজ মিলনেরতনে নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট ৭৮ জন ভোটারের মন জয় করতে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে মোট ৭৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে মাজহারুল হেলেন শাহানা ফেরদৌস পরিষদের প্যানেল বিজয়ী হয়।

চেয়ারম্যান প্রার্থী মোঃ মাজহারুল ইসলাম (মোরগ মার্কা) প্রতীক নিয়ে ৩৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ রুহুল আমিন( চাকা মার্কা)প্রতীক নিয়ে ৩৬ ভোট পান।ভাইস চেয়ারম্যান পদে মোঃ শফিকুল ইসলাম (চেয়ার মার্কা) প্রতিক নিয়ে ৪৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী মোঃ বাবুল আক্তার (আনারস মার্কা)প্রতীক নিয়ে ২৮ ভোট পান।

সেক্রেটারি পদে মোছাঃ শাহানা ফেরদৌস লিপি (বই মার্কা) প্রতীক নিয়ে ৩৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী আব্দুর রশিদ (হাতি মার্কা) প্রতিক নিয়ে ৩৩ ভোট পান।ট্রেজারার প্রার্থী মোঃ ইয়াস নবী (কলম মার্কা) প্রতীক নিয়ে ৪৮ ভোটে নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী মোঃ কামরুজ্জামান (মাছ মার্কা) প্রতীক নিয়ে ২৩ ভোট পান। ডিরেক্টর প্রার্থী মোঃ আব্দুল লতিফ (সাইকেল মার্কা) প্রতিক নিয়ে ৩৮ ভোট ও শুকুর আলী ( মোমবাতি) প্রতীক নিয়ে ৪১ ভোট পেয়ে নির্বাচিত হন।