মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ০১ আগষ্ট: মেহেরপুর প্রথম আলো বন্ধুসভা ও মেহেরপুর এনসিটিএফ”র সদস্যদের ব্যক্তিগত উদ্যোগে মেহেরপুর সরকারী শিশুপরিবারের সদস্যদের সাথে এক ভিন্ন ধর্মী ঈদ উৎসব পালন করেছে।
শুক্রবার বিকালে শিশুপরিবার প্রাঙ্গণে প্রথমে শিশুপরিবারের শিশুদের মধ্যে বিভিন্ন ধরনের প্রতিযোগীতা এবং বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরন করা হয়। পরে সেখানে কেক কেটে শিশুদের নিয়ে ঈদ উৎসবে মেতেউঠে আয়োজক কমিটির সদস্যরা । এর আগে সাংবাদিক মিজানুর রহমান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন । এসময় সেখানে বক্তব্য রাখেন প্রথম আলো বন্ধু সভার সাবেক সাধারন সম্পাদক মিয়ারুল ইসলাম, উপদেষ্টা রিপন হোসেন, বর্তমান সম্পাদক নাসিম হায়দার, এনসিটি এফএর সাবেক সাধারন সম্পাদক এস এম আমানুল্লাহ আল আমান, আবির হোসেন, রুম্পা, আরিফা,রিমন,শশি, আঁখি,ফাইম প্রমুখ।