বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের শোলমারী-রুদ্রনগর সড়কে ভুয়া মালিক সেজে গাছ কাটার অভিযোগ। গাছ উদ্ধার

By মেহেরপুর নিউজ

August 25, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৫ আগষ্ট: মেহেরপুর সদর উপজেলার শোলমারী-রুদ্রনগর সড়কে ভুয়া মালিক সেজে অবৈধভাবে গাছ কাটার সময় সদর উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে পুলিশের একটি টিমের আগমন বুঝতে পেরে ভূয়া মালিক ও তার লোকজন পালিয়ে গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে কাটা গাছ উদ্ধার করে থানায় নিয়েছে। জানা যায়, মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রামের বশির ও শামিম নামের দু্ প্রতারক ভূয়া প্রকল্প বানিয়ে তার সভাপতি ও সম্পাদক সেজে মেহেরপুর বন বিভাগের সাথে একটি চুক্তি সাধন করে। ওই চুক্তির বলে তারা লোকজন নিয়ে  শুক্রবার শোলমারী-রুদ্রনগর সড়কে গাছ কাটতে যায়। গাছ কাটার খবর পেয়ে মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানা সদর থানা পুলিশের একটি টিম সাথে নিয়ে ঘটনাস্থলে যান। পুলিশের উপস্থিতি টের পেয়ে ভূয়া মালিক ও তার লোকজন পালিয়ে যায়। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে কাটা গাছ উদ্ধার করে থানায় নেয়। এ ব্যাপারে বন বিভাগের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানা গেছে।