মেহেরপুর নিউজ,০৯ মার্চ: মেহেরপুর সদর উপজেলার শ্যমপুর গ্রামে স্পট মিটার বিতরণের মাধ্যমে গ্রাম বিদু্যতায়নের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে মেহেরপুর পল্লীবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী আঃ মতিন বিদু্যতায়নের উদ্বোধন করেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিথি ছিলেন এ.জি এম.এস উত্তমকুমার সাহা, ডিজিএম কারিগরী,শামিম পারভেজ , এজি এম. কম মোস্তাফিজুর রহমান, রেজাউল করিম , আক্তার হোসেন, একে আজাদ মোছাঃ জান্নাতুল খাতুন, মোছাঃ মুনজুরা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।