অন্যান্য

মেহেরপুর শ্রী শ্রী সিদ্বেসরী কালি মন্দিরের নতুন কমিটি গঠন

By মেহেরপুর নিউজ

March 19, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম ১৯ মার্চ: মেহেরপুর শ্রী শ্রী সিদ্বেসরী কালি মন্দির কমিটির উদ্যোগে এক আলোচনা সভা শেষে মন্দিরের নতুন কমিটি গঠন করা হয়েছে। বুধবার সনধ্যায় সিদ্বেসরী কালি মন্দির প্রাঙ্গনে মন্দির কমিটির সভাপতি অ্যাড. পল্লভ ভট্রাচার্যের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিশ্বনাথ সাহা, অঞ্চল ভট্রাচার্য প্রমুখ।

পরে অ্যাড পল্লভ ভট্রাচার্যকে সভাপতি ও বিশ্বনাথ সাহাকে সাধারন সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলো: সহসভাপতি রবীন্দ্রনাথ ভট্রাচার্য, সহ সম্পাদক সুভাস রায়, কোষাধাক্ষ অঞ্চল ভট্রাচার্য , নির্বাহী সদস্য ডা. রমেশ চন্দ্র নাথ, অশোক রঞ্জন পাল, কার্তিক চন্দ্র, দ্বিজেন্দ্রনাথ, সোনাল ঘোষ, দিনু বিশ্বাস, রঞ্জিত, তপনসাহা, অনন্ত হালদার।