বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর ষ্টেডিয়াম মোড়ে আলগামনের ধাক্কায় এক ব্যক্তি আহত

By মেহেরপুর নিউজ

July 18, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৮ জুলাই: মেহেরপুর শহরের ষ্টেডিয়াম মোড়ে আলগামনের ধাক্কায় এক ব্যক্তি আহত হয়েছে। মঙ্গলবার সকালের দিকে ওই ঘটনা ঘটে। জানা গেছে, মেহেরপুর কোর্ট পাড়ার হামিজ উদ্দীনের ছেলে সামছুল আলম (৪৫) একটি আলগামন যোগে ষ্টেডিয়াম সড়কে যাওয়ার পথে বিপরীতগামী অপর একটি আলগামনের সাথে মুখো-মুখি ধাক্কা মারে। এতে সামসুল মারাত্মক আহত হয়। তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করাহয়েছে।