খেলাধুলা

মেহেরপুর সংগ্রাম ক্রীড়া চক্র ৬ উইকেটে পরাজিত করেছে বন্দর যুব স্পোর্টিং ক্লাবকে

By মেহেরপুর নিউজ

March 17, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৭ মার্চ:

মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ১ম বিভাগ ক্রিকেট লীগের আজকের খেলায় মেহেরপুর সংগ্রাম ক্রীড়া চক্র ৬ উইকেটে বন্দর যুব স্পোর্টিং ক্লাবকে  পরাজিত করেছে।বিজয়ী দলের অলরাউন্ডার ক্রিকেটার ফরহাদ ৭০ রান এবং ১ উইকেট সংগ্রহ করায় তাকে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচন করেছে ক্রিকেট উপ কমিটি। আজ রোববার মেহেরপুর ষ্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ১ম বিভাগ ক্রিকেট লীগের ১ম রাউন্ডের খেলায় প্রথমে ব্যাট করতে নেমে বন্দর যুব স্পোর্টিং ক্লাব ৩০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৯ রান সংগ্রহ করে।দলের পক্ষে রুবেল ৪৭ এবং তারিক ৪৪ রান সংগ্রহ করে। জবাবে,খেলার দ্বিতীয়ার্ধে ১৮০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মেহেরপুর সংগ্রাম ক্রীড়া চক্র ২৮ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮০ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৭৫ রান সংগ্রহ করে আশরাফুল।