বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর সঃ মহিলা কলেজে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

November 08, 2023

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর সরকারি মহিলা কলেজের উদ্যোগে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে মেহেরপুর সরকারি মহিলা কলেজ প্রাঙ্গনে এ সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সরকারি মহিলা কলেজের ছাত্রীরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এর আগে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী করা হয়।

মেহেরপুর সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক কাজী আশরাফুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম।

বক্তব্য রাখেন মেহেরপুর সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সহোযোগী অধ্যাপক মোহাঃ মিরাজ উদ্দিন,অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ড. এস এম আতিয়ার রহমান, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ হাসানুজ্জামান প্রমুখ।