বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর সড়ক দূর্ঘটনায় দুজন আহত

By মেহেরপুর নিউজ

May 11, 2016

মেহেরপুর নিউজ, ১১ মে: মেহেরপুর জেলার গাংনী উপজেলার গাড়াবাড়িয়া বাজারে সড়ক দূর্ঘটনায় পথচারী নাজমুল হোসেন ও মোটরসাইকেল চালক জুলহাস আলী নামের দুই ব্যাক্তি আহত হয়েছে। আহত আহত নাজমুল হোসেন গাংনী উপজেলার ধলা গ্রামের ফরিদ উদ্দিন ও জুলহাস আলী ইমরান আলীর ছেলে।

বুধবার সকালে গাড়াবাড়িয়া বাজারে এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বুধবার সকালে জুলহাস আলী মোটর সাইকেল চালিয়ে গাড়াবাড়িয়া থেকে মেহেরপুরে আসার পথে গাড়াবাড়িয়া বাজারে এসে মোটর সাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে নাজমুল হোসেনকে ধাক্কা দিলে তার দুজনেই ছিটকে পড়ে আহত হয়। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।