টপ নিউজ

মেহেরপুর সদরের মোমিনপুরে পারিবারিক দন্দের জেরে দুই সহোদরকে পিটিয়ে জখম

By মেহেরপুর নিউজ

December 28, 2020

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর সদর বারাদী ইউনিয়নের মোমিনপুর গ্রামের পশ্চিম পাড়ায় টেলিসামাদ (৪৫) ও বাবু (৩৮) । নামের দুভাকে কে কুপিয়ে জখম করেছে।

সোমবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। আহতদেরকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। আহত দুই ভাই মোমিনপুর পশ্চিম পাড়ার লুৎফর আলীর ছেলে।

জানাগেছে মোমিনপুর পশ্চিম পাড়ার লুৎফর আলী ও আমির আলী আপন দু’ভাই। দুই পরিবারের মধ্যে পারিবারিক দন্দ চলছে কয়েক মাস ধরে।

রবিবার মাঠে গিয়ে আলুর জমির হাটাহাটির ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয় আমির আলী ছেলে বিপ্লব (২৮) ও জুলফিকার (২০) সাথে টেলিসামাদ ও বাবুর। এরই রেশ ধরে টেলিসামাদ ও বাবু বাড়ি ফেরার পথে বিপ্লব ও জুলফিকার দু’ভাই মিলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। গ্রামবাসী তাদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

এ ব্যাপারে ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে বারাদী ক্যাম্প পুলিশ আজিজুল নামের একজনকে আটক করেন। হামলাকারী অন্যরা পালিয়ে যান।