রাজনীতি

মেহেরপুর সদরের ৫ টি ইউনিয়নের চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

July 28, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৮ জুলাই:

মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে  বুধবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জাক-জমক পূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে মেহেরপুর সদর উপজেলার ৫ টি ইউনিয়নের ৫ চেয়ারম্যান, ৪৫ জন ওয়ার্ড সদস্য ও ১৫ জন সংরক্ষিত মহিলা সদস্যের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হোসেন আলী খন্দকার ৫ জন চেয়ারম্যানকে এবং সদর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোমিন ৬০ জন সদস্যকে শপথ বাক্য পাঠ করান। এ উপলক্ষে সেখানে এক সমাবেশের আয়োজন করা হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোমিন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হোসেন আলী খন্দকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মিয়াজান আলী, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক মোল­া, রোমানা আহমেদ রুমা, জেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ মোঃ আব্দুল মান্নান মাষ্টার, আলহাজ মোঃ আসকার আলী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) নাজিয়া ইসলাম, কুতুবপুর ইউপি’র নব নির্বাচিত চেয়ারম্যান ইদ্রিস আলী মাষ্টার প্রমুখ। এর আগে নবনির্বাচিত চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্যদের ফুলের তোড়া দিয়ে স্বাগত জানানো হয়।