মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২১ আগষ্ট: মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে সদর উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনেউপজেলা চেয়ারম্যান অ্যাড. মারুফ আহমেদ বিজনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নাজনিন সুলতানা, মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার ফিরোজুর রহমান, প্রকৌশলী আবুল কাশেম, এস আই কামাল হোসেন,বিজিবি’র কোম্পানী কমান্ডার জালাল উদ্দিন প্রমুখ।