বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর সদরে কৃষকদের মাঝে ৪০টি এয়ার ফ্লো মেশিন বিতরণ

By Meherpur News

March 15, 2026

মেহেরপুর নিউজঃ মেহেরপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলা প্রশাসন চত্বরে আয়োজিত অনুষ্ঠানে কৃষকদের মাঝে মোট ৪০টি এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খায়রুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে এসব মেশিন তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা এমদাদুল হাসান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রকিবুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমানসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় কৃষকরা।