বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর সদরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

By Meherpur News

April 23, 2026

মেহেরপুর নিউজঃ মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনজুমান আরার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির।

সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান, ইপিআই সুপার তোফাজ্জল হোসেনসহ অন্যান্যরা। বক্তারা পুষ্টিকর খাদ্যাভ্যাস গড়ে তোলা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

এর আগে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে একটি র‍্যালি বের করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলামের নেতৃত্বে র‍্যালিটি সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস এলাকা থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র‍্যালিতে ডা. আনজুমান আরা, ওসি হুমায়ুন কবিরসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।