শিক্ষা ও সংস্কৃতি

মেহেরপুর সদরে প্রাথমিক বৃত্তিতে সেরা গ্লোরিয়াস প্রি-ক্যাডেট একাডেমী

By মেহেরপুর নিউজ

February 18, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১৮ ফেব্রুয়ারি: ২০১৩ সালে অনুষ্ঠিতব্য প্রাথমিক সমাপনী পরীক্ষার বৃত্তির ফলাফলে মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলা পর্যায়ে মেহেরপুর গ্লোরিয়াস প্রি-ক্যাডেট একাডেমী সেরা স্থান অর্জন করেছে। ২০১৩ সালে অনুষ্ঠিত প্রাতমিকি সমাপনী পরীক্ষায় গ্লোরিয়াস প্রি-ক্যাডেট একাডেমী শতভাগ পাশ করাসহ বৃত্তিতে ট্যালেন্টপুলে ৯ জন এবং সাধারন গ্রেডে ১ জন বৃত্তি লাভ করেছে। ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা হলো:মো: মাসুরুর ইসলাম, আবু জিসান, সোহরাব উল ইসলাম, মোছা: সাদনিন সুলতানা রাফা, উম্মে হাবিবা ইসলাম, রাকিবুল ইসলাম, পারভেজ মোশাররফ, ওয়াদিন ওসমান, আনিকা নাওয়াব প্রিয়া এবং সাধারন গ্রেডে রাহনুমা নুরাইন তানহা অহনা। এ ব্যাপারে গ্লোরিয়াস প্রি-ক্যাডেট একাডেমীর পরিচালক সামসুজ্জামান শামিম জানান, আমাদের প্রত্যাশা অনুযায়ী ফলাফল হয়েছে।যার পরানাই আমরা  সকলেই খুশি।