বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর সদরে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই প্রক্রিয়া শুরু

By মেহেরপুর নিউজ

February 12, 2017

মেহেরপুর নিউজ,১২ ফেব্রুয়ারি: মেহেরপুর সদর উপজেলার মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকালে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনলাইনে আবেদনকারী কুতুবপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই শুরু হয়। সদর উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির সভাপতি কে এম আতাউল হাকিম লাল মিয়ার সভাপতিত্বে যাচাই বাছাই অনুষ্ঠানে অন্যদের মধ্যে সদস্য সচিব উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মঈনুল হাসান, সদস্য জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহমেদ, ডেপুটি কমান্ডার আলতাফ হোসেন, সদস্য আবুল কাশেম, সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। যাচাই বাছাইয়ের প্রথম দিনে কুতুবপুর ইউনিয়নের ২০ জন প্রার্থীর সাক্ষাৎকার গ্রহণ করা হয়।