মেহেরপুর নিউজ,২৯ নভেম্বর: মেহেরপুর সদর উপজেলার ১টি পৌরসভা ও ৫টি ইউনিয়নে স্মার্ট কার্ড বিতরণের উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক পরিমল সিংহ’র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন জেলা নির্বাচন কর্মকর্তা আহাম্মদ আলী, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এসএম শফিউল আজম প্রমুখ। প্রসঙ্গত, আগামী ৩ ডিসেম্বর থেকে শহরের আহমদিয়া ফাজিল মাদ্রাসায় মেহেরপুর পৌরসভার ভোটারদের স্মার্ট কার্ড বিতরণের মধ্যে সদর উপজেলায় কার্ড বিতরণ শুরু করা হবে।