বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর সদরে ৩ প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন

By মেহেরপুর নিউজ

August 23, 2024

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদ, পিরোজপুর ইউনিয়ন পরিষদ এবং শ্যামপুর ইউনিয়ন পরিষদ পরিচালনার জন্য দায়িত্বপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যানদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন করা হয়েছে।

জেলা প্রশাসক শামীম হাসান স্বাক্ষরিত এক পত্র মারফত এ তথ্য নিশ্চিত করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগ ইউপি-১ শাখার পরিপত্র মারফত মেহেরপুর জেলার মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন, পিরোজপুর ইউনিয়ন এবং শ্যামপুর ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যানকে ইউনিয়ন পরিষদের জনসেবাসহ দৈনন্দিন কার্যক্রম চলমান রাখার নিমিত্তে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন,২০০৮ এর ২০০৯ এর ধারা ৩৩.১০১ এবং ১০২ অনুযায়ী ইউনিয়ন পরিষদ পরিচালনার জন্য আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয়।

বুড়িপতি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ ইসমাইল হোসেন। পিরোজপুর ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যান-১ ইকবাল এনামুল কবীর এবং শ্যামপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মোঃ এস এম ইকবাল হোসেনকে দায়িত্ব দেওয়া হয়।