বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর সদর ইউএনও’র সাথে এ্যাড. মারুফ আহমেদ বিজনের সৌজন্য সাক্ষাৎ

By Meherpur News

May 12, 2026

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধরের সাথে সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় এ্যাড. মারুফ আহমেদ বিজন ও নবাগত উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর মেহেরপুরের সার্বিক উন্নয়নের লক্ষ্যে পারস্পরিক সহযোগিতার আহ্বান জানান।

সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর বিশ্বাস, আমঝুপি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম, পিরোজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামসুল আলম এবং জেলা জজ কোর্টের সাবেক পিপি অ্যাডভোকেট সাইদুল রাজ্জাক টোটনসহ অন্যান্যরা।