বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর সদর ইউএনও খায়রুল ইসলামকে উপজেলা অফিসার্স ক্লাবের বিদায় সংবর্ধনা

By Meherpur News

May 11, 2026

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ খায়রুল ইসলামকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে কান্নাজড়িত কণ্ঠে বক্তব্য রাখেন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম। এছাড়াও বক্তব্য দেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা, সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা হাসান, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মাহফুজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন, মৎস্য কর্মকর্তা ফাতেমা কামরুন্নাহার আখি, মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মনিরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান, নির্বাচন অফিসার বাবু হক, বিআরডিবি কর্মকর্তা হসানুজ্জামান ও ইউআরসি ইনস্ট্রাক্টর আব্দুল মতিনসহ অন্যরা।

অনুষ্ঠান শেষে উপজেলা অফিসার্স ক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও মোঃ খায়রুল ইসলামের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পদোন্নতি লাভ করায় তাকে পাবনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে।