বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর সদর ইউএনও খায়রুল ইসলামকে বিদায় সংবর্ধনা

By Meherpur News

May 11, 2026

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ খায়রুল ইসলাম পাবনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি হওয়ায় তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করা হয়।

এ সময় মেহেরপুরের সোনালী অতীত ক্লাবের খেলোয়াড়বৃন্দ, সুবিদপুর মাধ্যমিক বিদ্যালয় এবং সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফয়জুল কবিরসহ বিভিন্ন সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে মোঃ খায়রুল ইসলামের হাতে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।