মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১আগষ্ট : মেহেরপুর সদর উপজেলার নির্বাহী অফিসার হিসেবে নাজনীন সুলতানাকে নিয়োগ দেয়া হয়েছে। ঝিনাইদহের মেয়ে নাজনীন সুলতানা মঙ্গলবার মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন। আজ বুধবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন বলে জানা গেছে