বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর সদর উপজেলার নবাগত ইউএনও বাবলু সূত্রধরকে ফুলেল শুভেচ্ছা

By Meherpur News

May 12, 2026

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বাবলু সূত্রধর মেহেরপুরে যোগদানের পর প্রথম কার্যদিবসে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

সুনামগঞ্জ জেলার বাসিন্দা বাবলু সূত্রধর ২০০৩ সালে এসএসসি এবং ২০০৫ সালে এইচএসসি পাস করেন। পরবর্তীতে তিনি সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন।

২০১৭ সালে ৩৫তম বিসিএস প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়ে কুমিল্লা জেলায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে চাকরি জীবন শুরু করেন। পরে তিনি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে জুড়ী উপজেলার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।

এক ছেলে ও এক মেয়ে সন্তানের জনক বাবলু সূত্রধর মেহেরপুরবাসীর সহযোগিতা নিয়ে এলাকার উন্নয়নে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন।