বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর সদর উপজেলার নবাগত নির্বাহী অফিসার আসাদুজ্জামান রিপন যোগদান

By মেহেরপুর নিউজ

August 05, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার নবাগত নির্বাহী অফিসার আসাদুজ্জামান রিপন যোগদান করেছেন। বৃহস্পতিবার সকালে নবাগত উপজেলা নির্বাহি অফিসার আসাদুজ্জামান রিপন প্রথম কার্যদিবসের সূচনা করেন। এর আগে তিনি জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খান এর কাছে যোগদান করেন।

আসাদুজ্জামান রিপন এর আগে কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন গোপালগঞ্জ জেলার বাসিন্দা আসাদুজ্জামান রিপন ২৮ তম বিসিএস ক্যাডারে অন্তর্ভুক্ত হন।চাকরি জীবনে তিনি বিভিন্ন মন্ত্রণালয়ের সুনামের সাথে চাকরি করেছেন।মেহেরপুরে সকলের সহযোগিতা নিয়ে তিনি কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন।