মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার ময়ামারি গ্রামের মাঠ থেকে একটি গরু উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ভোরের দিকে ময়ামারি গ্রামের আবু তাহেরের একটি কলা বাগানের মধ্যে বেঁধে রাখা অবস্থায় লাল রংয়ের গরুটি উদ্ধার করা হয়।
জানা গেছে মায়ামারি গ্রামের কৃষক রফিকুল ইসলাম সকালের দিকে মাঠে কাজ করতে এসে তাহেরের কলাবাগানের মধ্যে একটি বড় ধরনের লাল রংয়ের গরু বেঁধে রাখা অবস্থায় দেখতে পাই। পরে অন্য চাষীদের ডেকে গরুটি উদ্ধার করে মায়ামারি গ্রামের সাবেক ইউপি সদস্য মিয়ারুল ইসলামের ইটভাটা এনে রেখে দেয়। ধারনা করা হচ্ছে রাতের কোন এক সময় গরুটি চুরি করে নিয়ে আসে। পরে মায়ামারি গ্রামের আবু তাহেরের কলাবাগানে বেঁধে রাখে।