বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রাম থেকে ১টি পাইপগান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ

By মেহেরপুর নিউজ

September 04, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ সেপ্টেম্বর : মেহেরপুর জেলার সদর উপজেলার শ্যামপুর গ্রামের মিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে ১টি অত্যাধুনিক পাইপগান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করেছে মেহেরপুর সদর থানা পুলিশ। উদ্ধার করা অস্ত্র ও গুলি সদর থানা পুলিশ হেফাজতে রয়েছে। এ ব্যাপারে থানায় একটি সাধারন ডায়েরী হয়েছে। মেহেরপুর সদর থানার অফিসার ইনচাজ হাসান হাফিজুর জানান,কাঁজলা ব্রীজে পাট শুকানোকে কেন্দ্র করে শ্যামপুর ও গাড়াডোব গ্রামের লোকজনের মাঝে সংঘষে এ অস্ত্র ব্যবহার করা হয়েছিল। আটক আরমান নামের এক ব্যক্তির স্বীকারোক্তি মোতাবেক অস্ত্র গুলি উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়,আজ রোববার প্রথম সকালে পুলিশের হাতে আটক শ্যামপুর গ্রামের আরমানের দেওয়া তথ্য মতে মেহেরপুর সদর থানা পুলিশের এস আই হাসান ও এস আই সেকেন্দারের নেতৃত্বে একদল পুলিশ শ্যামপুর গ্রামের প্রাইমারী স্কুলের মাঠ থেকে পলিথিন ব্যাগে মোড়ানো অবস্থায় ১টি অত্যাধুনিক পাইপগান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করে থানায় নিয়ে আসে।