বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর সদর উপজেলার সমন্বয় সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

October 21, 2015

মেহেরপুর নিউজ,২১ অক্টোবর: মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্যেগে উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা চেয়ারম্যান অ্যাড. মারুফ আহমেদ বিজনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো: মঈনুল হাসান, সহকারী কমিশনার (ভুমি) শাহীনুজ্জামান, ভাইস চেয়ারম্যান রোমানা আহমেদ, ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, ইদ্রিস আলী, আনারুল ইসলাম, সামসুল ইসলাম,প্রকৌশলী আবুল কাশেম, উপজেলা শিক্ষা অফিসার আমজাদ হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক প্রমুখ।