বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর সদর উপজেলার সাধারন সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

May 02, 2019

মেহেরপুর নিউজ, ০২ মে: মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলার সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. ইয়ারুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যদের মধ্যে সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুল আলম, ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম মহিলা ভাইস চেয়ারম্যান লতিফন নেছা, শিক্ষা অফিসার বিনয় কুমার চাকি, অফিল উদ্দীন, প্রকৌশলী আঃ হামিদ প্রমুখ বক্তব্য রাখেন।