টপ নিউজ

মেহেরপুর সদর উপজেলায় চাকরি প্রাপ্ত ১২ পুলিশকে বরণ

By মেহেরপুর নিউজ

July 07, 2019

মেহেরপুর নিউজ, ০৭ জুলাই: পুলিশ কনষ্টেবলে চাকরি প্রাপ্ত মেহেরপুর সদর উপজেলার ১২ জনকে বরণ করে নিয়েছে মেহেরপুর সদর থানা। রবিবার সন্ধ্যায় সদর থানার ওসি শাহ দারা খান চাকরি প্রাপ্ত ১২ জনকে ফুল দিয়ে ও মিষ্টি মুখ করিয়ে বরণ করেন নেন। এসময় সদর থানার এসআই আহসান আলীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।