মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৯ নভেম্বর: মেহেরপুর সদর উপজেলা ইউনিয়ন পরিষদের সদস্যদের উদ্যোগে সদস্য-সদস্যা অ্যাসোসিয়েশনের এডহক কমিটি গঠন করা হয়েছে। জাফর ইকবালকে আহবায়ক ও আহসান হাবিব গোপালকে যুগ্ম আহবায়ক করে ৯ সদস্য বিশিষ্ট সদর উপজেলা ইউনিয়ন পরিষদের সদস্য-সদস্যা অ্যাসোসিয়েশনের এডহক কমিটি গঠন করা হয়েছে। রোববার কমিটি গঠন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় ইউপি সদস্য আহসান হাবিব গোপালের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ইউপি সদস্য জাফর ইকবাল, আনিছুর রহমান, নজরুল ইসলাম, তৌহিদুর রহমান ডাবলু, আহসান আলী হেনা প্রমুখ। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, ইউপি সদস্য তৌহিদুর রহমান ডাবলু, আহসান আলী হেনা, আহসান হাবিব দরুজ আলী, আসাদুজ্জামান আলীম, রুহুল আমীন, মিজানুর রহমান প্রমুখ।