অন্যান্য

মেহেরপুর সদর উপজেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

November 29, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৯ নভেম্বর:

মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে  সোমবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা উন্নয়ন সমন্বয় সভার আয়োজন করা হয়। মেহেরপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক মোল্লার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান রোমানা আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার শাহ মোমিন, কুতুবপুর ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী মাষ্টার, আমঝুপি  ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, পিরোজপুর ইউপি চেয়ারম্যান সামছুল আলম, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন প্রমুখ।