রাজনীতি

মেহেরপুর সদর উপজেলা কৃষকলীগের প্রতিবাদ সভা

By মেহেরপুর নিউজ

November 06, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৬ নভেম্বর: হরতালের নামে নৈরাজ্যে সৃষ্টির প্রতিবাদে মেহেরপুর সদর উপজেলার কৃষক লীগের উদ্যোগে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

আজ বুধবার সন্ধ্যায় উপজেলা কৃষকলীগের অস্থায়ী কার্যালয়ে উপজেলা কৃষক লীগের সভাপতি জাফর ইকবাল মেম্বরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সাধারন সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন। এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান মিলন, সাংগাঠনিক সম্পাদক শেখ বাবলু,কৃষকলীগ নেতা তারিক,হাজি মজিদ,আব্দুল জলিল,ছহির উদ্দিন,মনিরুজ্জামান মনি,হাফিজ উদ্দিন ,জয়নাল আবেদীন প্রমুখ।