মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৮ সেপ্টেম্বর: মেহেরপুর সদর উপজেলা কৃষকলীগের উদ্যোগে সদর উপজেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সদর উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভপতি আলহাজ্ব আশকার আলী, শহর আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম,জেলা যুবলীগের সাধারন সম্পাদক সাজ্জাদুল আলম, মুজিবনগর উপজেলা ভাইস চেয়ারম্যান ও মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চাঁদু, জেলা যুবলীগের সাংগাঠনিক সম্পাদক মাহফিজুর রহমান মাহবুব। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন।
বক্তব্য রখেন জেলা কৃষকলীগের সহসভাপতি আব্দুল মান্নান,জেলা কৃষকলীগের সাংগাঠনিক সম্পাদক আব্দুল মান্নান সরকার,জেলা যুবলীগের প্রচার সম্পাদক জসিউর রহমান বকুল,কুষকলীগ নেতা তিতু,আসান হাবিব গোপাল,জাফর ইকবাল প্রমুখ।সম্মেলনের উদ্বোধন করেন মেহেরপুর জেলা কৃষক লীগের সভাপতি মাহবুব আলম শান্তি। এর আগে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে সদর উপজেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুরু হয়। পরে ২য় অধিবেশনে সদর উপজেলা কমিটির নতুন কমিটি গঠন করা হয়।জেলা কৃষকরীগের সভাপতি মাহবুব আলম শান্তির সভাপতিত্বে ২য় অধিবেশনে কন্ঠভোটে জাফর ইকবাল সভাপতি ও মিজানুর রহমান মিলন সাধারন সম্পাদক নির্বাচিত হন।হবে।