মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৯ জুলাই: মেহেরপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান বিএনপি নেতা আলাউদ্দীন আহমেদ আজ শুক্রবার সাড়ে ৫ টার সময় ঢাকার ক্রিস্ন্টে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না এলাহী রাজিউন)। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি লিভারসিরোসিস,ডায়াবেটিস,উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।
মৃত্যকালে তিনি ২ ছেলে ১ মেয়ে,স্ত্রীসহ আত্মীয়স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। আজ বিকেলে তার লাশ ঢাকা থেকে মেহেরপুরের নিজ গ্রাম বাগুয়ানের উদ্যেশ্যে নিয়ে যাওয়া হবে। আগামীকাল সকালে মরহুমের লাশ প্রথমে মেহেরপুর সদর উপজেলা পরিষদে ও পরে জেলা বিএনপি কার্যালয়ে নেওয়া হবে। সেখানে উপজেলা পরিষদের কর্মকর্তা কর্মচারীরা এবংদলীয় নেতা কর্মিরা তাকে সম্মান প্রদর্শন করবেন।
এদিকে তার মৃত্যুতে মেহেরপুর সদর উপজেলা পরিষদ, জেলা বিএনপিসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়াও মেহেরপুর জেলা বিএনপি তার মৃত্যুতে দুই দিনের শোক প্রকাশ করেছেন। তিনি মেহেরপুর জেলা বিএনপির সহসভাপতি ও সদর থানা বিএনপির সভাপতি হিসেবে দায়ীত্ব পালন করেছেন। ২০০৯ সালের জানুয়ারীতে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থীকে পরাজিত করে নির্বাচিত হন। নির্বাচনে তিনি ৬১ হাজার ভোট পেয়েছিলেন। আগামীকাল দুপুরে মরহুমের নিজ গ্রাম বাগুয়ান কবরস্থানে দাফন করা হবে।
তার মৃত্যুতে শোক প্রকাশসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন,মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি জয়নাল আবেদীন,মেহেরপুর-০২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি আমজাদ হোসেন,মেহেরপুর-০১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মাসুদ অরুন,মেহেরপুর-০১ আসনের সাবেক সংসদ সদস্য প্রফেসর আবদুল মান্নান,জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট মিয়াজান আলী,শহর আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট ইয়ারুল ইসলাম,বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ডের সদস্য এ্যাডভোকেট খ: একরামুল হক হীরা সহ সাংবাদিক নেতৃবৃন্দ।