খেলাধুলা

মেহেরপুর সদর উপজেলা জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা শুরু

By মেহেরপুর নিউজ

December 31, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩০ ডিসেম্বর: মেহেরপুর সদর উপজেলা জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির উদ্যোগে  বৃহস্পতিবার মেহেরপুর সদর উপজেলার গোভীপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে ২ দিন ব্যাপি ৪০ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন ২ দিন ব্যাপি ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। উদ্বোধনী দিনে মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন জোনের জোন বিজয়ী ছাত্ররা উপজেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন।