মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০১ ফেব্রুয়ারি: আসন্ন মেহেরপুর সদর উপজেলা নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনিত চেয়ারম্যান প্রার্থী মারুফ আহমেদ বিজন তার নির্বাচনী গনসংযোগ অব্যাহত রেখেছেন।
শনিবার মারুফ আহমেদ বিজন মেহেরপুর শহরসহ সদর উপজেলার কালিগাংনী,বেলতলা পাড়া, উত্তর শালিকাসহ বিভিন্ন গ্রামে গনসংযোগ করেন। এসময় তিনি সবে শ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন। মহিলা ভাইস চেয়ারম্যান রোমানা আহমেদ,জেলা বিএনপি’র সহসভাপতি আব্দুর রহমান, আ্যাডভোকেট কামরুল হাসানসহ দলীয় নেতাকর্মীরা তার সাথে ছিলেন।