মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৩ ফেব্রূয়ারি: মেহেরপুর সদর উপজেলা নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে আওয়ামীলীগ নেতা এমএ আজিজ মতিন তার দাখিলকৃত মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। সোমবার এম এ আজিজ রির্টানিং অফিসার আলমগীর হোসেনের কাছে লিখিত আবেদনের মাধ্যমে তার মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন।