বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে ডাঃ কাজী নাজিব হাসানের যোগদান

By মেহেরপুর নিউজ

July 16, 2023

মেহেরপুর নিউজ:

ডাঃ কাজী নাজিব হাসান মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন। রবিবার সকালের দিকে ডাঃ কাজী নাজিব হাসান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। এর আগে তিনি যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে আর ডিসি হিসেবে কর্মরত ছিলেন। ফরিদপুর জেলার বাসিন্দা ডাঃ কাজী নাজিব হাসান ৩৫ তম বিসিএস ক্যাডারের সদস্য হিসেবে যশোরে কর্মজীবন শুরু করেন। এক কন্যা সন্তানের জনক কাজী নাজিব হাসান সকলের সহযোগিতা কামনা করেন।