মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ খায়রুল ইসলাম পদোন্নতি পেয়ে বদলি হওয়ায় বাবলু সূত্রধরকে নতুন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার দুপুরে নবাগত ইউএনও বাবলু সূত্রধর মেহেরপুর সদর উপজেলা পরিষদে এসে পৌঁছালে বিদায়ী ইউএনও মোঃ খায়রুল ইসলাম তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় মোঃ খায়রুল ইসলাম উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তার সঙ্গে নবাগত ইউএনও বাবলু সূত্রধরের পরিচয় করিয়ে দেন। উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা, সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান, শিক্ষা অফিসার মনিরুল ইসলামসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
নবাগত উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর সকলের সহযোগিতা নিয়ে মেহেরপুরে দায়িত্ব পালনের আশাবাদ ব্যক্ত করেন।