বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলামকে বিদায় সংবর্ধনা

By Meherpur News

May 12, 2026

মেহেরপুর নিউজ:

বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন, মেহেরপুর জেলা শাখার উদ্যোগে মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ খায়রুল ইসলামকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সোমবার রাতে মেহেরপুর সার্কিট হাউজ মিলনায়তনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী ইউএনও মোঃ খায়রুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম জাকারিয়াসহ অন্যান্য কর্মকর্তারা।

অনুষ্ঠান শেষে বিদায়ী ইউএনও মোঃ খায়রুল ইসলামের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়। উল্লেখ্য, তাকে পাবনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে।