বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর সদর উপজেলা পরিষদের  মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

May 20, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা পরিষদের  মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালের দিকে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলার মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহি অফিসার মাসুদুল আলম, ভাইস চেয়ারম্যান মমিনুল ইসলাম, লতিফ অনেছা লতা, শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, প্রকৌশলী আবদুল হামিদ, ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, বোরহান উদ্দিন আহমেদ চুন্নু প্রমূখ।