বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর সদর উপজেলা পরিষদের মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

May 12, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা পরিষদের মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহি অফিসার আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান লতিফুন্নেছা লতা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার আফিল উদ্দিন, ইউপি চেয়ারম্যান শাহজামান,আনারুল ইসলাম, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর তারিকুল ইসলাম প্রমূখ।