মেহেরপুর নিউজ ঃ
মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্দ্যোগে অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
রবিবার দুপুরের দিকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয় । মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম উপস্থিত থেকে অসহায়দের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন। এ সময় অন্যদের মধ্যে ভাইস চেয়ারম্যান আবুল হাশেম, লতিফুন্নেছা লতা প্রমুখ উপস্থিত ছিলেন।