মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে ২০২২-২০২৩ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিবি)’র অর্থায়নে মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
রবিবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলা পরিষদের প্রাঙ্গনে মেহেরপুর সদর উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫৪ জন ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকে ইয়ারুল ইসলাম উপস্থিত থেকে সাইকেল বিতরণ করেন। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আবুল হাশেম, লতিফুন্নেছা লতা প্রমুখ।