বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর সদর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

February 13, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. কাজী নাজি হাসানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে ভাইস চেয়ারম্যান আবুল হাশেম, লতিফননেছা লতা, সরকারি কমিশন ও (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম, সিনিয়ার মৎস অফিসার জাকির হোসেন, পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নু, বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহ জামাল,বাড়াদী ইউনিয়নের চেয়ারম্যান মোমিনুল ইসলাম, কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজা, আমদহ ইউনিয়নের চেয়ারম্যান রওশন আলী টোকন প্রমুখ উপস্থিত ছিলেন।