বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর সদর উপজেলা পরিষদের মাসিক সাধারন সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

July 11, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা পরিষদের মাসিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে সদর উপজেলা প্রশাসন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনারুল ইসলামের সভাপতিত্বে মাসিক সমন্বয় সভায় অন্যদের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. কাজী নাজিব হাসান,মেহেরপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী মূয়ীদুর রহমান, সদর থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান, বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহজামান, আমদহ ইউনিয়নের চেয়ারম্যান রওশন আলী টোকনসহ সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।