বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে নবনির্বাচিত এমপি’র সাথে মতবিনিময়

By মেহেরপুর নিউজ

January 08, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৮ জানুয়ারী: মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে  নবনির্বাচিত সংসদ্য ফরহাদ হোসেন দোদুলের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

আজ বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার নাজনিন সুলতানার সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য ফরহাদ হোসেন দোদুল। বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিয়াজান আলী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব গোলাম রসুল,উপজেলা শিক্ষা অফিসার আনোয়ার হোসেন,কৃষি অফিসার এন এ হালিম,প্রাথমিক শিক্ষা অফিসার আমজাদ হোসেন, নির্বাচন অফিসার মোতাওয়াক্কিল রহমান প্রমুখ।