মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩ সেপ্টেম্বর: মেহেরপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে মেহেরপুর সরকারী উচ্চ বালক বিদ্যালয় মাঠে সদর উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গ মাতা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে মেহেরপুর -১ আসনের সংসাদ সদস্য ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন। সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমজাদ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জাভেদ আক্তার। উদ্ভোধনী দিনে অনুষ্ঠিত বঙ্গবন্ধু ফুটবলে সুবিদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ৪-২ গোলে সোনাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে, রাধাকান্তপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে শ্যামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে এবং আশরাফপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে শহীদ ক্যাপ্টেন আশরাফুল হাফিজ খাঁন সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। এদিকে একই মাঠে অনুষ্ঠিত বঙ্গমাতা ফুটবলে সিংহাটি সরকারী প্রাথমিক বিদ্যালয় ৪-৩ গোলে রামদাসপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ঝাউবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে ফতেপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং বন্দর সরকারী প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে বড়বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।