বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর সদর উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ পুরস্কার বিতরণ

By মেহেরপুর নিউজ

July 02, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে সদর উপজেলা পর্যায়ের জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এর শিক্ষা প্রতিষ্ঠানসহ সদর উপজেলার বিভিন্ন পর্যায়ে শ্রেষ্ঠদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে পুরস্কার বিতরণ করা হয়। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. কাজী নাজিব হাসানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সরকারি কমিশনের (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী মূয়ীনুর রহমান, সদর থানার ওসি শেখ কনিমিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান লতিফুন্নেছা লতা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন।

পরে মেহেরপুর সদর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।এতে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ, শ্রেষ্ঠ মাদ্রাসা পিরোজপুর দাখিল মাদ্রাসা, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান কলেজ মেহেরপুর সরকারি কলেজ, শ্রেষ্ঠ বিদ্যালয়ের প্রধান পিরোজপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাঈদুজ্জামান, শ্রেষ্ঠ মাদ্রাসা প্রধান পিরোজপুর দাখিল মাদ্রাসার আসাদুজ্জামান, শ্রেষ্ঠ কলেজ প্রধান মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম নজরুল কবীর, শ্রেষ্ঠ বিদ্যালয়ের শিক্ষক ভৈরব মাধ্যমিক বালিকা বিদ্যালয় সহকারী শিক্ষক নাদিমুল হক, শ্রেষ্ঠ কারিগরি শিক্ষক মুক্তিযোদ্ধা আহমদ আলী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের শিক্ষক এস এম রফিকুল আলম, শ্রেষ্ঠ মাদ্রাসা শিক্ষক গোভীপুর দাখিল মাদ্রাসার শিক্ষক শুকুর আলী, শ্রেষ্ঠ কলেজ শিক্ষক মেহেরপুর সরকারি কলেজের মোঃ খেদমত আলী মালিথা।

শ্রেষ্ঠ রোভার গ্রুপ মেহেরপুর সরকারি কলেজের রেভার গ্রুপ, শ্রেষ্ঠ বিএনসিসি মেহেরপুর সরকারি কলেজ, শ্রেষ্ঠ গার্ল গাইড শিক্ষক জিনিয়াস ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের মনিরা পারভিন, শ্রেষ্ঠ রোভার শিক্ষক মেহেরপুর সরকারি কলেজের মোহাম্মদ আলমগীর হোসেন, শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক মেহেরপুর সরকারি কলেজের মুন্সি এ এইস এম রাশেদুল হক, শ্রেষ্ঠ স্কুল শিক্ষার্থী জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের রাফিয়া ইসলাম মিথি, শ্রেষ্ঠ মাদ্রাসা শিক্ষার্থী গোভীপুর দাখিল মাদ্রাসার মাঈশা সিদ্দিকা, শ্রেষ্ঠ কলেজ শিক্ষার্থী মেহেরপুর সরকারি কলেজের তানজীফ রহমান অর্পণ,শ্রেষ্ঠ গার্লস গাইড সদস্য জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের মৃত্তিকা রহমান, শ্রেষ্ঠ রোভার সদস্য মেহেরপুর সরকারি কলেজের অনিক হাসান, শ্রেষ্ঠ ক্যাডেট মেহেরপুর সরকারি কলেজের জেনিথ ইসলাম। শ্রেষ্ঠ গার্লস গ্রুপ মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ।