মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পর্যায়ে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মনিরুজ্জামান, কামদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসরাইল হোসেন, আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজ উদ্দিন খান, গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, বর্শিবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, সুবিদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহাবুল ইসলাম, কবি নজরুল শিক্ষা মঞ্জিলের প্রধান শিক্ষক সানজিদা ইসলাম, সিএমসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদ রুমি, জাদুখালী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোস্তফা জাহিদ কামাল, সীমান্ত মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম, মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাব্বারুল ইসলাম, পিরোজপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাজাহান আলী, বলিয়ারপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, গোভীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহারুল ইসলামসহ অন্যরা।
এছাড়া ক্রীড়া শিক্ষক ফারহা হোসেন লিটন, আব্দুল কুদ্দুস, মাসুদা খাতুন প্রমুখও বক্তব্য রাখেন।
সভায় সিদ্ধান্ত হয়, আগামী ১৮ সেপ্টেম্বর থেকে গোভীপুর মাঠে উপজেলা পর্যায়ে গ্রীষ্মকালীন হ্যান্ডবল, কাবাডি, ফুটবল, সাঁতার এবং দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।